গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন নির্বাচিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান-প্রশাসন নির্বাচিত হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম

2023-09-24T19:47:14+00:00
2023-09-24T19:47:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন নির্বাচিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৩০৫)
X


পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান-প্রশাসন নির্বাচিত হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিন সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, গ্রামিন রাস্তা-ঘাট, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সকল কাজে সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে, সরকারের বিভিন্ন জরীপে, পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল প্রশাসনিক, উন্নয়ন, সু-শাসন, নির্বাহী আদালতে বিভিন্ন মামলা পরিচালনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক পরীক্ষা সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত করাসহ শিক্ষার উন্নয়ন, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নে সফলতাসহ নানা পরিসংখ্যান এবং দায়িত্বশীলতার জন্য জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব অর্জনে উপজেলার সর্বমহল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy