খুলনায় দুস্থদের মাঝে ২ কোটি টাকার চেক বিতরণ

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

সমাজকল্যাণ মন্ত্রণালযয়ের অধীনে সমাজসবো অধিদফতরের মাধ্যমে দুস্থ অসহায় রোগীদেরে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,

2023-09-25T12:21:51+00:00
2023-09-25T12:21:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় দুস্থদের মাঝে ২ কোটি টাকার চেক বিতরণ
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৯৪)
X

সমাজকল্যাণ মন্ত্রণালযয়ের অধীনে সমাজসবো অধিদফতরের মাধ্যমে দুস্থ অসহায় রোগীদেরে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্টোক জনিত প্যারালাইসেস ও থালাসামিয়া রোগে আক্রান্ত গরিব রোগীদরে সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তর খুলনা জেলা কর্যালয় দুই কোটি ২৮ লাখ টাকার চেক বিতরণ করেছে। 

২০২২—২৩ অর্থ বছরে খুলনা জেলায় ৪ কিস্তিতে এই টাকা বিতরণ করা হয়েছে। প্রতি ৩ মাসে এক কিস্তি। প্রতি কিস্তিতে ১১৪জন করে ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়। সেই অনুযায়ী ৪৫৬ জনকে দুই কোটি ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

সূত্র জানিয়েছে, অর্থের অভাবে এই মরণব্যাধিতে আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। পরিবার চিকিৎসা ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক জনিত প্যারালাইসেস, জন্মগত হৃদরোগ রোগে আক্রান্ত গরিব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে আসছে। গরিব রোগীদের কল্যাণে পরিচালিত এ কর্মসূচি সকল পর্যায়ে প্রসংশিত হয়েছে। 

এই সফলতা বিবেচনায় নিয়ে সরকার এ কার্যক্রমকে স্থায়ী কর্মসূচিতে রূপদান করার লক্ষে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বাস্তবায়নের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। 

খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ—পরিচালক খান মোতাহার হোসেন বলেন, সমাজসেবা অধিদপ্তর জনকল্যাণে কাজ করছে। অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সহযোগিতা করছে। এটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আবেদনের তুলনায় বরাদ্দ কম। সরকার বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছে। আমরা মাঠ পর্যায়ে থেকে সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি।

বাবু/জেএম   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy