ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাইসেন্স ব্যতীত এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না

2023-09-25T15:52:01+00:00
2023-09-25T15:52:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫২ পিএম   (ভিজিট : ৩০১)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাইসেন্স ব্যতীত এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় ০৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তর।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, লাইসেন্স ব্যতীত এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় আল মদিনা ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স ভাগ্যলক্ষী এজেন্সিকে ৩ হাজার টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে মূল্যবিহীন (ফিজিসিয়ান স্যাম্পল) ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ই এম মেডিকেল হলকে ৩ হাজার টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় অনুপম মেডিকেল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ সময় ৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। 

ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়। এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy