ডোমারে দুই ব্যবসায়ীকে জরিমানা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

সরকারের বেধে দেওয়া মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু বিক্রয় করায় নীলফামারীর ডোমারে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা

2023-09-25T16:34:04+00:00
2023-09-25T16:34:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোক্তা অধিদপ্তরের অভিযান
ডোমারে দুই ব্যবসায়ীকে জরিমানা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪১৫)
X

সরকারের বেধে দেওয়া মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু বিক্রয় করায় নীলফামারীর ডোমারে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামছুল আলম উপজেলার শাওন হিমাগারে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে আলম স্টোরের স্বত্বাধিকারী আলম কৃষক পর্যায়ে কম মূল্যে আলু ক্রয় করে সরকারের দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করেন। বেশি মূল্যে বিক্রয়ের সত্যতা পেয়ে আলম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর। এছাড়াও কাচাঁ বাজারে আলু বিক্রেতা আব্দুল খালেক খুচরা ৪০ টাকা দরে আলু বিক্রয় করায়,তাকেও ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আল আমীন রহমান প্রসিকিউটর হিসেবে অভিযোগ উপস্থাপন করেন। ভোক্তা অধিদপ্তরের অভিযানকে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy