কমলগঞ্জে চোরাই মালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি চুরির মামলায়

2023-09-26T16:47:41+00:00
2023-09-26T16:47:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে চোরাই মালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি চুরির মামলায় তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে।

গত সোমবার দিবাগত রাতে চুরির ঘটনার সাথে জড়িত উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামের মো. সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেফতার করে তার নিকট থেকে চুরি হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবং তার দেওয়া তথ্যমতে তার সহযোগী আসামি পূর্ব জালালপুর গ্রামের কনা মিয়ার ছেলে জসিম আলী প্রকাশ জসিম মিয়া প্রকাশ চোরা জসিম (৪৭)কে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। চুরির ঘটনার সাথে জড়িত রাজকান্দি গ্রামের মো. হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), পূর্ব জালালপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে মো. আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিণ কানাইদেশী গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ০৪(চার) আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র কমলগঞ্জ থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়। 

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু হয়। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy