আমেরিকার ভিসা নীতি গতানুগতিক ও তাদের নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

আমেরিকার ভিসা নীতি গতানুগতিক ও তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, তাদের এই

2023-09-27T15:25:27+00:00
2023-09-27T15:25:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমেরিকার ভিসা নীতি গতানুগতিক ও তাদের নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৪০)
X


আমেরিকার ভিসা নীতি গতানুগতিক ও তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, তাদের এই ভিসা নীতিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো প্রভাব পড়বে না।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে আজ বুধবার বেলা ১টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার ভিসা নীতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক গতিতে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।

এ সময় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁর সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক গোলাম মাওলা ও পুলিশ সুপার রাশিদুল হক উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy