পাবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

পাবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ' প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা

2023-09-27T15:44:29+00:00
2023-09-27T15:44:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৫৩)
X


‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ' প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা চত্বর প্রাঙ্গণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস, এম মোস্তফা কামাল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শ্রাবণী বাগচী, বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান অভি এবং এস এম শাহেদুল আলম সাগর।


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রাঙ্গণে এক ব্যতিক্রমী ‘ফুড ফেসটিভ্যাল’ (খাদ্য উৎসব)’ আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা তাদের নিজ জেলার ঐতিহ্যবাহী খাবারসহ পিঠা-পায়েস, পানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যু প্রদর্শন করেন। উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এবং খাবারগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হয়।

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে জাতিসংঘের অধীনস্থ ‘বিশ্ব পর্যটন সংস্থা’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৭ সেপ্টেম্বর সকল সদস্য দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy