‘বার আউলিয়া’য় চড়ে সেন্টমার্টিন গেলেন ৫১৭ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

বন্ধ আর খুলছে এমন কথায় কেটে গেলো টানা ছয়টি মাস। অবশেষে ৫১৭ পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে

2023-09-27T17:10:11+00:00
2023-09-27T17:10:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বার আউলিয়া’য় চড়ে সেন্টমার্টিন গেলেন ৫১৭ পর্যটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বন্ধ আর খুলছে এমন কথায় কেটে গেলো টানা ছয়টি মাস। অবশেষে ৫১৭ পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫১৭ জন পর্যটক নিয়ে যাত্রা করে। বেলা ১২টার পরে  জাহাজটি দ্বীপে পৌঁছাবে।

সূত্রমতে, বুধবার সকাল থেকে টেকনাফ দমদমিয়াস্থলে বার আউলিয়া পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। এ সময় কোস্ট গার্ড, নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা তদারকির দায়িত্বে পালন করেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল বলেন, ‘কোনও জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য তদারকি করছি। প্রথম দিনে ৫১৭ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজ সেন্টমার্টিন রওনা করেন। এ জাহাজে সাড়ে ৮০০ যাত্রী ধারণ ক্ষমতা আছে।

ভ্রমণে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হামজা বলেন, দ্বিতীয় বারের মতো প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ২০ জন আছে। তবে আসার পথে টেকনাফের মাঝপথে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনানা চৌধুরী জানান, বুধবার সকালে ওই পর্যটকবাহী জাহাজে করে ৫০০ এর বেশি ভ্রমণকারী সেন্টমার্টিনে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy