ষড়যন্ত্র বন্ধ না হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: ওবায়দুল কাদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে আগামী ৩৬ দিনের আলটিমেটাল দিলাম। এর

2023-09-27T19:28:22+00:00
2023-09-27T19:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ষড়যন্ত্র বন্ধ না হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: ওবায়দুল কাদের
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩১৬)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে আগামী ৩৬ দিনের আলটিমেটাল দিলাম। এর মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে। আর যদি বিএনপি এসব বন্ধ না করে সঠিক পথে না আসলে তাহলে আমরা অপরাজনীতির কালো হাত ভেঙে দিব। 

আমাদের প্রতিটা নেতাকর্মী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড.আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি , আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এস এম কামাল হোসেন। 

এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি ও রুমানা আলী টুসি প্রমূখ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে কাদের বলেন, এই ভিসানীতির তোয়াক্কা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।

তিনি বলেন, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকুন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy