প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম (ভিজিট : ২৭৫)

X
মানিকগঞ্জে মাদকদ্রব্য চোরাচালান এর সাথে জড়িত থাকার অপরাধে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের পশ্চিম দাসরা এলাকার মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ নামক একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা ৫ লক্ষ ২০ হাজার টাকা বাজার মূল্যের ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ সুপার মুহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি শক্তিশালী টিম মাদক কারবারিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার পাটগাছিয়া গ্রামের লিটন মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৯), মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. মাহফুজ (৪০) ও কুদ্দুস ভূঁইয়ার ছেলে ইয়াছিন ভূঁইয়া (৫০), এবং পশ্চিম দাশড়া গ্রামের শাহজাহান হোসেনের ছেলে সাগর হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে মানিকগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাবু/জেএম