
X
কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে আরসার আরেক সন্ত্রাসী এবং তাদের সহযোগী বাংলাদেশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ৪৩ কেজি ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ৪টি পিস্তলের বুলেট, ৩টি ওয়ানশুটারগানের বুলেট এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২৭ সপ্টেম্বের) বলো সাড়ে ১১টায় কক্সবাজারস্থ র্যাব এর র্কাযালয়ে সংবাদ সম্মেলনে র্যাবরে আইন ও গণমাধ্যম শাখার পরচিালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি জানান, উখিয়া-টেকিনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পার্বত্য এলাকাসমূহে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)’সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের দ্বারায় খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হচ্ছে। যার কারণে ক্যাম্প ও স্থানীয়দের মাঝে বাড়ছে আতংক।
গত ২২ জুলাই অভিযান চালিয়ে আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নুর মোহাম্মদসহ ০৬ জন আরসা সদস্যকে গ্রেফতার করে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চলমান রাখে।
এরই ধারাবাহিকতায়, গত রাতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালীর তেলখোলা-বরইতলী এলাকা থেকে শফিক ও সিরাজকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে একই এলাকার গহীন পাহাড় থেকে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৮ এর অন্যতম কমান্ডার ও আরসার জিম্মাদার রহিমুল্লাহ প্রকাশ মুছা এবং ক্যাম্প-৪ এর আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম প্রকাশ মাস্টার শামসুকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক শামসু রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হোসেন ও কামাল হত্যাকান্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতদের ০২ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর শীর্ষ নেতা ও ০২ জন বাংলাদেশের নাগরিক। গ্রেফতারকৃত আরসা’র শীর্ষ নেতারা বালুখালী শরণার্থী ক্যাম্প ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে।
এছাড়া আটক হওয়া ২জন বাংলাদেশী বিস্ফোরক দ্রব্য ও মাদক মিয়ানমার থেকে এনে তাদের বাড়িতে মজুদ রাখত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।