রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রাজবাড়ী

2023-09-27T19:55:20+00:00
2023-09-27T19:55:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২১১)
X

‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় অম্র কানন চত্তর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের যায়গায় ফিরে আসে। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্না রানী সাহা। 

রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, সিভিল সার্জনের প্রতিনিধি সহ অন্যান্য সরকারি দফতরের কর্মকর্তাগণ । 

আলোচনা সভায় বক্তাগন পর্যটনের গুরুত্ব, পরিবেশ ও পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয় নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy