এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১‌ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে গঠিত

2023-09-27T20:36:46+00:00
2023-09-27T20:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩৬৬)
X

কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১‌ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে গঠিত টাস্কফোর্স। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। 

টাস্কফোর্সের নেতৃত্বদানকারী বিজয়নগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের ট্রাকটিকে আটক করে। 

ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা এসব মালামাল সিলেটের আদালত কর্তৃক নিলামকৃত বলে দাবি করেন। প্রমাণ হিসেবে তারা এসএ পরিবহনের কিছু কাগজপত্র দেখান। পরে টাস্কফোর্সের সদস্যরা এসব কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারেন যে, গাড়িতে বোঝাইকৃত মালামাল নিলামে কেনা নয়। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিলামের মালামাল প্রমাণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে রাখা ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেন। বিজয়নগর থানার পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।' 

এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, 'কুরিয়ার সার্ভিসের কাগজপত্রে ৬১টি বস্তার কথা উল্লেখ রয়েছে। চালানের কাগজপত্রে এক হাজার ৮০৩ পিস শাড়ির কথা উল্লেখ আছে। তবে প্রকৃতপক্ষে বস্তাগুলোতে কী পরিমাণ শাড়ি রয়েছে, তা গোনার পর জানানো হবে।' 

অভিযানকালে উপস্থিত বিজয়নগর থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, 'এসএ পরিবহনের ট্রাকসহ জব্দকৃত ভারতীয় শাড়ি বিজিবি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে গেছেন। গণনার পর সেগুলো কাস্টমস বিভাগে জমা করা হবে।'

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy