বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও পাঁচজন।

2023-09-29T12:36:38+00:00
2023-09-29T12:36:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও পাঁচজন। এ সময় ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ফলে মহাসড়কের এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy