শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা: প্রাণিসম্পদ মন্ত্রী

পি‌রোজপুর প্রতি‌নিধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন

2023-09-30T14:36:20+00:00
2023-09-30T14:36:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা: প্রাণিসম্পদ মন্ত্রী
পি‌রোজপুর প্রতি‌নিধি
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৬ পিএম   (ভিজিট : ২৪১)
X


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র আড়াই তিন ঘণ্টার; কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুটপাট হয়। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কেননা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান; যা অতীতের সব সরকারের তুলনায় অনেকগুণ বেশি। শুক্রবার সন্ধ‌্যায় জেলার নাজিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আর আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে। কেননা তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মালিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার দিপংকর সমদ্দার রিপাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহসভাপতি মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, শাহ আলম ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শাখারিকাঠী ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী প্রমুখ।

বাবু/এ.এস





  বিষয়:   প্রাণিসম্পদ মন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy