শার্শায় ভুয়া সনদে ১০ বছর ধরে চাকরি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্যামল কুমার রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে চাকরি

2023-10-01T00:26:14+00:00
2023-10-01T00:26:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় ভুয়া সনদে ১০ বছর ধরে চাকরি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ১২:২৬ এএম   (ভিজিট : ২৪৫)
X

শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্যামল কুমার রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ উঠেছে। অন্যের সনদ জাল করে নিজের নাম বসিয়ে তিনি দীর্ঘ ১০ বছর ধরে সহকারী শিক্ষক পদে চাকরি করে আসছেন। 

তথ্যানুসদ্ধানে জানা যায়, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার রায় বিগত ২৩/১০/১৩ ইং তারিখে সহকারি শিক্ষক পদে যোগদান করেন। কিন্তু সেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদ (এনটিআরসিএ) জাল করে অন্যের সনদ নিজের নামে করে জমা দেন। কাব্যতীর্থ বিষয়ে যাহার রোল নং- ১১৯১১২৪৪ সনদে পাশের সাল-২০০৮ জমা দেন। উক্ত ২০০৮ সালের রোল নং-১১৯১১২৪৪ এনটিআরসিএ এর ওয়েব সাইটের ইন্টারনেটে যাচাই করে দেখা যায় নামের কোন মিল নেই। সেখানে নাম আছে দিগন চন্দ্র মিত্র। 

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরিতে যোগদানের সময় মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া সনদে চাকরিতে নিয়োগ-প্রাপ্ত হন। বিদ্যালয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন চাকরি করে আসছে সূচতুর শ্যামল কুমার রায়। পরে ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারিকরণ হলে আটকে যান শিক্ষক শ্যামল কুমার রায়। শিক্ষা বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের বিপুল অর্থ সেলামি দিয়ে সে যাত্রা রক্ষা পায়। 

এলাকাবাসীর দাবি ভুয়া সনদে চাকরি প্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার রায় এর বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। 

এ বিষয়ে সহকারি শিক্ষক শ্যামল কুমার রায় এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোন সনদ জাল নাই। সব সঠিক আছে। আমার চাকরি সরকারিকরণ হয়ে গেছে আপনারা লিখলে আমার কিছুই হবে না। 

শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, আমি কিছুদিন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নিয়েছি। এ ব্যাপারে আমি কিছু জানি না।

শার্শা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (একডেমিক) নুরুজ্জামান’র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবলমাঠামো ও এ.পি.ও. নীতিমালায় চাকরির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক। এরকম অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত পূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy