রাজবাড়ীতে চ্যানেল আই’র জন্মদিন পালিত

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

২৫বছরে পদার্পন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এ উপলক্ষ্যে রাজবাড়ীতে চ্যানেল আই'র জন্মদিন পালিত হয়েছে।এ উপলক্ষে আমার চ্যানেল

2023-10-01T18:13:27+00:00
2023-10-01T18:13:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে চ্যানেল আই’র জন্মদিন পালিত
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ২০৭)
X


২৫বছরে পদার্পন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এ উপলক্ষ্যে রাজবাড়ীতে চ্যানেল আই'র জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম রাজবাড়ীর উদ্যোগে রবিবার (১ অক্টোবর) সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু এবং বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, সাংবাদিক এম মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস ও চ্যানেল আই’র রাজবাড়ী জেলা প্রতিনিধি এ্যাড. খান মো. জহুরুল হক বক্তৃতা করেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে চ্যানেল আই’র ২৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা হয় ।

বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy