রাজবাড়ী সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীর সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে , এ নিয়ে রোগী

2023-10-01T19:43:38+00:00
2023-10-01T19:43:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৪৮৯)
X

রাজবাড়ীর সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে , এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। 

রবিবার (১ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বাচ্চু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০) রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় হাসপাতালে গেলে জরুরি বিভাগ থেকে গাইনী ওয়ার্ডে ভর্তি দেওয়া হয় । পরের দিন গাইনী চিকিৎসক ডা. নাজনীন সুলতানা দ্রুত শরীরে রক্ত লাগবে বলে রোগীর স্বজনদের জানান, পরে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে আর বি এস ,ইউরিন আর ই ও ব্লাড গ্রুপিং পরীক্ষা করতে দেওয়া হয় । পরে রক্তের রিপোর্ট বি পজেটিভ দেখে চমকে উঠেন রোগী তাসলিমা । তিনি স্বজনদের জানান, আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ হাসপাতালের রিপোর্ট এ বি পজেটিভ আসলো কিভাবে, রক্ত কি আমার পরিবর্তন হয়ে গেলো নাকি? পরে তিনি সদর হাঁসপাতালের নার্সদের বিষয়টি জানান, পরে তাদের পরামর্শে হাসপাতালের বাইরে নুর ডায়গনস্টিক সেন্টার থেকে ৩০শে সেপ্টেম্বর আমার ভাগ্নি জামাই শামিম আমার রক্ত নিয়ে পরীক্ষা করান পরে জানা যায় আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ। এ রিপোর্ট নার্সদের কাছে দেখালে নার্সরা আরো বেশী নিশ্চিত হবার জন্য রাজবাড়ীর ডক্টরস কেয়ার এন্ড ডায়গ্নস্টিক সেন্টারে পাঠান পুনরায় রক্তের গ্রুপের পরীক্ষা করানোর জন্য ,সেখান থেকেও  রক্তের গ্রুপ বি নেগেটিভ রিপোর্ট আসে। পরে আমার শরীরে বি নেগেটিভ রক্ত দেওয়া হয়। 

সদর হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা বেগম জানান, আমার কয়েকদিন যাবৎ খুব ব্লিডিং হচ্ছে এর আগে ২৪শে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হই পরে স্বাভাবিক হলে বাড়ী চলে যাই, এরপর গত ২৮শে সেপ্টেম্বর আবার একই সমস্যা নিয়ে ভর্তি হই,আমার মায়ের গায়ে গত দুই বছর আগে বি নেগেটিভ রক্ত দিয়েছিলাম। আমার রক্তের গ্রুপ আমি জানি,এখানে রক্তের গ্রুপের রিপোর্ট যখন বি পজেটিভ আসে আমি চমকে যাই, পরে বাইরের দুইটা ক্লিনিক থেকে আমার ভাগ্নি জামাই সামীম রক্তের গ্রুপের পরীক্ষা করালে রিপোর্ট বি নেগেটিভ রিপোর্ট পাই। রাজবাড়ী সদর হাসপাতালের মত যায়গায় এত বড় ভুল মেনে নেওয়া যায় না ,আজ আমার সাথে হয়েছে কাল আরেকজনের সাথে হতে পারে । মানুষের জীবন মৃত্যুর ব্যাপার, তাই যারা এ রিপোর্টগুলো নির্ণয় করে তাদের সচেতন হওয়া দরকার। 

এ বিষয়ে রোগীর স্বজন সামীম বলেন, আমার ফুফু শাশুড়ী হাসপাতালে শরীরে রক্ত লাগবে ,পরে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে রক্তের গ্রুপ নির্নয় করি আমার ফুফু বলেন আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ ,কিন্ত এখানের রিপোর্ট বি পজেটিভ । আমি চমকে যাই, পরে বাইরের নুর ডায়গনস্টিক সেন্টারে গিয়ে জানাই, পরে সেখানে চার বার পরীক্ষা করে দেখা যায় রক্তের গ্রুপ বি নেগেটিভ। এরপর নার্স দের কাছে জানালে তারা আরোও নিশ্চিত হবার জন্য বলেন ডক্টরস কেয়ার থেকে রিপোর্ট করাতে পরে আবার সেখান থেকে রিপোর্ট করাই সেখান থেকেও রিপোর্ট বি নেগেটিভ আসে এরপর আমার ফুফু শাশুড়ীর শরীরে বি নেগেটিভ রক্ত দেওয়া হয়। হাঁসপাতালের মত এত গুরুত্বপুর্ন একটা প্যাথলজি এখানে এত বড় ভূল মেনে নেওয়া যায়না। 

নার্স রোমানা জানান, হাঁসপাতালের রিপোর্ট রোগীদের সন্দেহ হওয়ায় বাইরে থেকে রিপোর্ট করে আনতে বলেছি। সদর হাঁসপাতালের টা দেখলাম বি পজেটিভ আর বাইরের দুইটা রিপোর্ট বি নেগেটিভ তাই পরে বি নেগেটিভ রক্ত ই রোগীর শরীরে দেওয়া হয়েছে। 
এ বিষয়ে রাজবাড়ী সদর হাঁসপাতালের গায়নী চিকিৎসক নাজনীন সুলতানার মুটোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি। রাজবাড়ী সদর হাঁসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এস এম হান্নান এর সাথে মুঠোফোনে ২টা ৪৭ মিনিটে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি বাসায় এসেছি আগামীকাল অফিসে আসেন কথা বলবো । 

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ খোকন সরকার বলেন, আমরা মাত্র তিনজন টেকনিশিয়ান। লোকবল সংকট । কাজে ভুল থাকতেই পারে। `তবে ভিডিওতে কোন কথা বলতে রাজী হননি তিনি।

রাজবাড়ী সিভিল সার্জন ডা.ইব্রাহিম টিটন বলেন, এত বড় ধরনের ভুল করার কোন সুযোগ নাই, আমি বিষয়টি তদন্ত করে দেখবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy