বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

মো, সাদ্দাম হোসেন, ফেনী

সারাবাংলা

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আজকে ঘুরে দাঁড় করিয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা দেখেছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার দেখেছি। আমরা মুক্তিযোদ্ধারা

2023-10-01T19:42:48+00:00
2023-10-01T19:48:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেনীতে স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
মো, সাদ্দাম হোসেন, ফেনী
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৭:৪২ পিএম  আপডেট: ০১.১০.২০২৩ ৭:৪৮ পিএম  (ভিজিট : ২২৯)
X


বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আজকে ঘুরে দাঁড় করিয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা দেখেছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার দেখেছি। আমরা মুক্তিযোদ্ধারা মাথা হেড হয়ে যেতো, যখন বিদেশে যেতাম, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হতো, তোমরা কি সেই জাতি, তোমরা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনা সেই অবস্থা থেকে আমাদের পরিত্রান দিলেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য।

আজকে বঙ্গবন্ধু কন্য সেই কাজটি বাস্তবায়ন করেছেন। আজকে যাদের বাসস্থান নেই, তাদেরকে খুজে খুজে বাসস্থান ব্যবস্থা করে দিচ্ছেন। যেই স্কুল ছিল টিনের। সেই স্কুল এখন চার তলা ভবন। সেখানে ছাত্রছাত্রী ছিল ১০০ জন, সেখানে আজ হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিং করেছিলেন। স্বাস্থ্য সেবা মানুষের দুরগড়ায় পৌছায় দেয়ার জন্য। বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসে কমিউনিটি ক্লিনিং বন্ধ করে দিয়েছিলেন। বলেছিলেন, এই কমিউনিটি ক্লিনিং যতদিন থাকবে, ততদিন মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে। তার ধারনা অবশ্যই সঠিক ছিল বলে মন্ত্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী । ১৫বছর আগে মানুষের গড় আয়ু ৬০ বছরের নিচে ছিল। বর্তমানে ৭২ বছর হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, এতে আমরা সকলে কষ্ট করছি। প্রধানমন্ত্রী সব রকম চেষ্টা করছেন বলেই পৃথিবীর অন্যান্য দেশেরে মত দ্বিগুন তিনগুন দ্রব্য মূল্য বাড়েনি। বাংলাদেশ ৪১ তম বৃহৎ অর্থনৈকি দেশে পরিনত হয়েছে। ২০৩০ সালে আমাদের টার্গেট২৫ তম বৃহৎ অর্থনৈতিক দেশ গড়া। শিক্ষার হার আমরা শতভাগে নিয়ে আনবো। জনসবায় মহিলাদের ব্যাপক উপস্থিতির জন্য তিনি ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে ধন্যবাদ জানান।

রবিবার ( ১ অক্টোবর)  বিকেল ৩ টায় ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্ত্বরে ১৪ দলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর সাধারণ সম্পাদক ও  ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপির সভাপতিত্বে জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু এমপি, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদ এর সভাপতি রেজাউর রশিদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, জাসদের জেলা সভাপতি নুরুল আমিন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার। ১৪ দলের উক্ত জনসভা পরিচালা করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। এছাড়া স্থানীয় জাসদ, আওয়ামী লীগ নেতাকর্মী, সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy