দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

সরকারের পদত্যাগের একদফার পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।আজ সোমবার দুপুর

2023-10-02T13:06:29+00:00
2023-10-02T13:06:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ১:০৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X


সরকারের পদত্যাগের একদফার পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশ করবে বিএনপি।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে দলটি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এর পর আজ কৃষক সমাবেশ।

আগামী ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পর সব ছাত্র সংগঠনের উদ্যোগে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাবু/এ.এস





  বিষয়:   নয়াপল্টন  সমাবেশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy