বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয়

2023-10-02T16:08:39+00:00
2023-10-02T16:11:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৪:০৮ পিএম  আপডেট: ০২.১০.২০২৩ ৪:১১ পিএম  (ভিজিট : ১৬২)
X

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। 

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট হলরুমে জমকালো আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 

জমকালো এই আয়োজনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জোটের উপদেষ্টা সিরাজগঞ্জ-১ আসনের সংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy