কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ

2023-10-02T17:37:18+00:00
2023-10-02T17:37:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৪২৬)
X


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই সিএনজি চালক উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর পূর্বপাড়া গ্রামের মাজম ফকিরের ছেলে আজমত আলী (৬৫)।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর আশরাফ জানান, দুপুরে আজমত সিএনজি নিয়ে রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ ও সিএনজিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy