ডোবায় তরুণের পচন ধরা মরদেহ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নিখোঁজ হওয়ার দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর

2023-10-04T15:57:45+00:00
2023-10-04T15:57:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোবায় তরুণের পচন ধরা মরদেহ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২৩৩)
X

নিখোঁজ হওয়ার দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যাদার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য গিয়ে নিখোঁজ হয় রিয়ান। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। 

পরে বুধবার সকালে পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন ডোবায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর পেয়ে পরিবারের লোকজন  ঘটনাস্থলে গিয়ে রিয়ানকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচনও ধরেছে। পরিবারের দাবি, রিয়ান ছোটবেলা থেকেই সহজসরল প্রকৃতির। তার মৃগীরোগ ছিল। হয়তো এতেই আক্রান্ত হয়ে রিয়ানের মৃত্যু হতে পারে বলে ধারণা তাদের। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, পরিবারের দাবি রিয়ান মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy