ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক প্রিন্স অনথিন রোজারিও (৩৪) নিহত

2023-10-04T18:29:32+00:00
2023-10-04T18:29:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক প্রিন্স অনথিন রোজারিও (৩৪) নিহত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স অনথিন রোজারিও ঢাকা নবাবগঞ্জের ফ্লিপ রোজারিওয়ের ছেলে। নিহত ব্যক্তি বঙ্গবন্ধু রেল সেতুর এসিস্ট্যান্ট সেফ ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু রেল সেতুর সেফ এসিস্ট্যান্ট প্রিন্স অনথিন রোজারিও কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy