ঘাটাইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে বিষধর সাপের কাপড়ে নুরজাহান বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আ. বারেক

2023-10-04T19:18:00+00:00
2023-10-04T19:18:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৮৫)
X

টাঙ্গাইলের ঘাটাইলে বিষধর সাপের কাপড়ে নুরজাহান বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আ. বারেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান ঐ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। নুরজাহানের কলেজ পড়ুয়া ছেলে রাসেল জানান, বেলা ১১টার দিকে তার মা নুরজাহান বেগম বাড়ির পাশে শাক তুলতে যান। 

এক পর্যায়ে একটি বিষধর সাপ তার বাম হাতের শাহাদত আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে ওই হাতের কব্জির ওপর রশি দিয়ে বেঁধে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা হাতের বাঁধন খুলে দিয়ে ইনজেকশন পুষ করার কিছুক্ষণ পরেই নুরজাহান মারা যান।

নুরজাহানের স্বামী নজরুল ইসলাম বেটালিয়ান আনসার সদস্য। বর্তমানে তিনি দিনাজপুরে কর্মরত আছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy