প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ২:৪৩ পিএম (ভিজিট : ২২২)

X
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর)
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এরশাদুল হক সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, নাজমুল ইসলাম, সেলিমা রেজা আইরিন সুলতানা, প্রমুখ।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষার অধিকার প্রশিক্ষিত যোগ্যতাসম্পন্ন শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করা সম্ভব নয় । শিক্ষকই সবার জন্য সমান ও মানসম্মত শিক্ষা অর্জনের চাবিকাঠি। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা শিক্ষকতার মত মহান পেশার সাথে জড়িত ছিলেন বা আছেন তাঁদের । এ দিবসটি শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাবু/এ.এস