রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

মো.কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে অস্ত্র মামলায় মোঃ নুর ইসলাম শেখ (২৭) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদলত।বুধবার (৪ অক্টোবর)

2023-10-05T17:00:29+00:00
2023-10-05T17:00:29+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
মো.কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২৮৬)
X

রাজবাড়ীতে অস্ত্র মামলায় মোঃ নুর ইসলাম শেখ (২৭) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদলত। 

বুধবার (৪ অক্টোবর) রাজবাড়ী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার অস্ত্র আইনে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ নুর ইসলাম শেখ সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামের মোঃ আবেদ আলী শেখের ছেলে। মামলার জি,আর নং- ১৩২/২০১২ । এ মামলায় জামিনে ছিলেন আসামী মোঃ নুর ইসলাম। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১শে মে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন এর সামনে ডান পাশে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে থেকে ফরিদপুর র‍্যাব-৮ ২নং কোম্পানীর ডিএডি মুন্সী আলমগীর সঙ্গীয় এস আই এস,এম মনিরুল হোসেন সহ আসামী মোঃ নুর ইসলাম শেখকে একটি দেশীয় তৈরি এল.জি  সহ গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা  মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব রাজাবড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং- ২১।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy