প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:০৪ পিএম আপডেট: ০৫.১০.২০২৩ ৫:১৪ পিএম (ভিজিট : ২৫১)

X
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ আটকা পরেছে মহসিন নামের এক জেলের জালে। বিশাল সাইজের এই বাগাইর মাছকে দেখতে উৎসুক জনতারা ভীর করছেন। জেলে মহসিন (৩৫) উপজেলার ডাউয়াবাড়ী এলাকার ইছাহাকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী তিস্তা নদীতে মাছ ধরছিলেন জেলে মহাসিন। হঠাৎই জেলের জালে বিশাল সাইজের একটি বাগইড় মাছ আটকা পরে। মাছটি বিশাল সাইজের হওয়ায় দেখতে উৎসুক জনতা ভীর করে। পরে মাছটি বিক্রির জন্য জেলে মহসিন দাম হাকায় ১ লক্ষ টাকা। তবে স্থানীয়রা ৮০ টাকার বিনিময়ে বাঘাইরটি ক্রয় করে এবং ভাগভাগি করে নেয়।
জেলে মহাসিন বলেন, তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের মাছ ঘের, পুকুর ভেসে গেছে। এছাড়া বন্যার সময় নদীর মাছের চাহিদা ব্যাপক। তাই সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় কাটছিলো। হঠাৎই বেলা জাল টানতে কষ্ট হওয়ায় আরেক জেলের সহায়তা নেই। পরে জালে বাঘাইর উঠেছে দেখতে পাই। পরে মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করি। এই প্রথম এত বিশাল সাইজের মাছ তার জালে আটকা পরেছে বলেও জানান তিনি।
মাছ ক্রেতাদের একজন স্থানীয় রিফাত জানান, বিশাল সাইজের বাঘাইর একার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। তাই এলাকার কয়েকজন ভাগাভগি করে নেওয়া হয়েছে। মাছটি বড় এবং নদীর হওয়ায় এর স্বাদ হবে তাই চাহিদা বেশি ছিলো বাঘাইড় কেনার জন্য।