ডোমারে ভারতীয় গরুসহ গ্রেফতার ৩

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা দুইটি গরুসহ তিন ব্যক্তিকে আটক করেছে নীলফামারী ডোমারের চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ।

2023-10-05T17:24:24+00:00
2023-10-05T17:24:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ভারতীয় গরুসহ গ্রেফতার ৩
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:২৪ পিএম   (ভিজিট : ৫২২)
X

ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা দুইটি গরুসহ তিন ব্যক্তিকে আটক করেছে নীলফামারী ডোমারের চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহষ্পতিবার চিলাহাটি তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর খালেদ ফিরোজ নয়ন বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন উপজেলার উত্তর গোমনাতী মাষ্টার পাড়ার করিম উদ্দিনের ছেলে মস্তু হোসেন (৫৯), উত্তর কেতকীবাড়ি বিওপি স্কুল সংলগ্ন মৃত শহর উদ্দিনের ছেলে সামছুল (৬০) ও দক্ষিণ কেতকীবাড়ি গুয়াবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে এসআই খালেদ ফিরোজ নয়ন সঙ্গীয় ফোর্সসহ চিলাহাটি বউবাজারে গরু বহনকারী একটি নছিমন আটক করে। নছিমনে থাকা তিনজন লোক পালানোর চেষ্টা করলে, পুলিশ ওই তিনজনকে আটক ও ৫টি গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরু গুলোর মধ্যে দু’টি ভারতীয় গরু ছিল। উদ্ধারকৃত ভারতীয় দুটি গরুর বর্তমান বাজার মূল্যে ৪৯ হাজার টাকা।

ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, দু’টি ভারতীয় গরুসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy