প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:৩০ পিএম (ভিজিট : ১২১)

X
সুনীল কুমার চাকমা কর্তৃক এক কিশোরীকে ধর্ষণ করায় উক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
এই ঘটনায় ভিকটিম কিশোরীর পিতা বাদী হয়ে জুরাছড়ি থানায় মামলা দায়ের করেছেন।
বাবু/জেএম