আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস উদযাপিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর

2023-10-05T17:58:24+00:00
2023-10-05T17:58:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস উদযাপিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। 

র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও ছাত্রছাত্রী অংশ নেয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‌্যালির শুরুতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, মাধ্যমিক শিক্ষক অফিসার মো. আবুল হোসেন, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়াহিদ সারোয়ার, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন প্রমুখ।   

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, আমরা জানি গুরু ছাড়া জ্ঞানীর জন্ম হয় না। আজকে আমরা যে, নিজ নিজ মর্যাদা নিয়ে আসনি হয়েছি। তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন শিক্ষকগণ। শিক্ষকদের অবদান অস্বীকার করার কোন সুযোনে নেই। 

র‌্যালিতে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy