ইয়াবাসহ সাত্তারকে গ্রেপ্তার করলো ডিএনসি

মহিউদ্দিন মাহী, কক্সবাজার

সারাবাংলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে নয় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কক্সবাজারের মাদকদ্রব্য

2023-10-05T20:21:01+00:00
2023-10-05T20:21:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবাসহ সাত্তারকে গ্রেপ্তার করলো ডিএনসি
মহিউদ্দিন মাহী, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে নয় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম কক্সবাজার শহরের উপকন্ঠের ঝিলংজা ইউনিয়নের বাইপাস এলাকায় অভিযান চালায়। ওই সময় নয় হাজার ইয়াবাসহ আব্দুস ছাত্তার নামের একজনকে গ্রেপ্তার করেন। সে কক্সবাজার শহরের এবিসিঘোনা এলাকার মৃত ওলি হোসেনের ছেলে।

এই ঘটনা নিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদি কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন আরো জানান, গেল জুলাই-আগস্ট মাসে মাদকদ্রব্য অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, চোলাইমদ, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এই ঘটনায় ৪০ টি মামলা, পলাতকসহ ৫৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই দুই মাসের অভিযানে তিনটি সিএনজি, দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন এই কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy