কালিহাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু

2023-10-06T12:49:00+00:00
2023-10-06T12:49:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১২:৪৯ পিএম   (ভিজিট : ২৯০)
X

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও পাইকড়া ইউপি সচিব নৃপেন কুমার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy