প্রথম বারের মতো মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবার উদ্বোধন

মো: ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

মাটির কাছে মানুষের কাছে এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম বারের মতো ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।শনিবার

2023-10-07T15:29:28+00:00
2023-10-07T15:29:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রথম বারের মতো মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবার উদ্বোধন
মো: ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬৩)
X


 "মাটির কাছে মানুষের কাছে" এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম বারের মতো ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান ভূমি সেবার বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার, মো: আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা মডেল মসজিদের ইমাম মো. মামুনুর রশিদ বক্তব্য দেন। 


ভ্রাম্যমান ভূমি সেবার মধ্য দিয়ে পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, দালানের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমিসেবাটি চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদে ভূমি-সংক্রান্ত সকল সেবা কার্যক্রম চলবে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পাহাড়ের দূর্গমতার কারনে যাতায়াতে কিছু জটিলতা হয় সেজন্য মাটির সেবা মাটির মানুষের কাছে দিতে এটি একটি অনন্য উদ্যেগ। সপ্তাহের একটি দিন হলেও জনগণের দোড় গোড়ায় গিয়ে ভূমি অফিস সেবা দিবে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভূমি সমস্যায় অনেক ভোগান্তি  রয়েছে। এসব সমস্যা সমাধান করতে এ রকম উদ্যোগ সুবজ পাহাড়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy