আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য আটক

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে সরাইল ও বিজয়নগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এ সময়

2023-10-08T12:21:50+00:00
2023-10-08T12:21:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য আটক
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৭৫)
X


আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে সরাইল ও বিজয়নগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. রুবেল মিয়া, মো. পায়েল মিয়া, মো. জসিম উদ্দিন, মো. মিলন মিয়া, মো. সোহেল মিয়া ও জোস্না বেগম। শনিবার (৭ অক্টোবর) বিকালে সরাইল ও বিজয়নগর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের পর আজ রোববার (৮ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানাসূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদ পাওয়া যায় যে সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারের উত্তর পার্শ্বে রাজীব অটোরিকশা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩ জন চোর একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ায় সরাইল থানার এসআই (নিঃ) মো. নুরুল করিম, এএসআই (নিঃ) রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জন চোরকে একটি অটোরিকশাসহ আটক করে।

পরবর্তীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান ও এসআই (নিঃ) মো. জয়নাল আবেদীন-২ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা তাহাদের চোর চক্রের অন্যান্যদের নাম ঠিকানা প্রকাশ করে এবং আটককৃত চোরদের প্রদত্ত তথ্য মতে তাদের নিয়ে বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যর আরো ৩ জনকে আটক করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত চোরদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানাযায়, এই চক্রটি দীর্ঘদিন যাবত তাহারা ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর,আশুগঞ্জ ও সরাইল থানা এলাকায় সঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজসে অটোরিকশা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি ও চোরাইক্রিত মালামাল  নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে দীঘদিন যাবত।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy