গাজীপুরে তিতাস’র ব্যাপক তৎপরতা

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

2023-10-08T12:26:36+00:00
2023-10-08T16:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে
গাজীপুরে তিতাস’র ব্যাপক তৎপরতা
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:২৬ পিএম  আপডেট: ০৮.১০.২০২৩ ৪:২৮ পিএম  (ভিজিট : ২৬৫)
X

গাজীপুর জেলায় তিতাস গ্যাসের সুযোগ-সুবিধা আরো বেগবান করতে নানান ভূমিকা নিচ্ছেন গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলার অনেক জায়গায় প্রতিনিয়তই চলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের  কাজ।  প্রতিদিন অভিযান লেগেই আছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের। সাংবাদিকরা তথ্য দিলেও পূর্ণাঙ্গ ভূমিকা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন কর্মকর্তারা। বেশ কিছুদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে অনেক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়নি। যে কারণে অবৈধ সংযোগ দিচ্ছেন এর কাজ কিছুটা থমকে গেলেও তা পুষিয়ে নিতে সক্ষম হয়েছে কর্মকর্তারা।  দীর্ঘ মেয়াদী বকেয়া বিলে বেশ ভালো তাগিদ দেওয়া হচ্ছে এখন। বকেয়া বিল সময়ের মধ্যে পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং সংযোগটি অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে। আগের চেয়ে সক্রিয় অভিযানে নেমেছে বলে সাংবাদিকদের জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর এলাকার,  বাসন,কোনাবাড়ী, কাশিমপুর, পুবাইল, টঙ্গী  ইত্যাদি এলাকায় প্রতিনিয়ত মোবাইল কোর্ট  পরিচালনা করা হচ্ছে।  যাতে নেতৃত্ব দিচ্ছেন, জেলা প্রশাসনের বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ নগদ টাকা জরিমানা ও প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হচ্ছে। এছাড়াও নগরবাসীকে সচেতন করার জন্য নানান ধরনের প্রচারণা মূলক কার্যক্রম করছেন কর্মকর্তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরে  গ্রাহক  কে সতর্ক করা হচ্ছে।   তবে অভিযান পরিচালনা কালে,স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও নেতাদের কাছে হেয় প্রতিপন্ন হতে হয় সরকারি কর্মকর্তাদের।  এখন গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেভাবে অভিযান পরিচালনা করছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবৈধ সংযোগ গাজীপুরে থাকবে না।

গাজীপুর গ্যাস ভবন থেকে জানানো হয়, গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ সর্বদা অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কাজ করে এসেছে, ভবিষ্যতেও করবে। কোন জনপ্রতিনিধি বা কোন নেতার তদবিরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন থেকে বিরত থাকবে না। তবে বেশ কিছুদিন আগে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে কিছুটা অভিযান পরিচালনায় ব্যাক্তয়  হয়েছে আমাদের। এখন আবার ম্যাজিস্ট্রেট থাকার কারণে সকল  অভিযান সফলভাবে পরিচালনা করার সম্ভব হচ্ছে।

উপ-ব্যবস্থাপক খন্দকার ফয়সাল বলেন, গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগের চেয়ে সক্রিয় অভিযানে ফিরে এসেছে। তথ্য পাওয়ার সাথে সাথে যাচাই-বাছাই ক্রমে আমরা সরেজমিনে উপস্থিত হচ্ছি। গ্রাহক কে সতর্ক করছি সতর্কতা না মানলে আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান করছি। আগের চেয়ে বকেয়া দিলে জোর দেয়া হয়েছে।বকেয়া বিল চাইতে গিয়ে কিছুদিন আগে কর্মকর্তা আহত হয়েছে। তারপরেও বকেয়াবিল আদায়ে মাঠে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।  অভিযানের জেলা প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন প্রেরণ করা হবে। তিতাস গ্যাসের অভিযানের সক্রিয় ভূমিকা রাখতে  চায় জেলা প্রশাসন।

বাবু/এ.এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy