ডোমারে দ্রুত বিচার আইন মামলায় গ্রেপ্তার-২

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার থানা দ্রুত বিচার আইন মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেলাপাঙ্গাঁ ডাঙ্গাপাড়ার তহিদুল ইসলামের ছেলে

2023-10-08T12:29:15+00:00
2023-10-08T13:00:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে দ্রুত বিচার আইন মামলায় গ্রেপ্তার-২
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:২৯ পিএম   (ভিজিট : ৪৪৫)
X


নীলফামারীর ডোমার থানা দ্রুত বিচার আইন মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেলাপাঙ্গাঁ ডাঙ্গাপাড়ার তহিদুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৪) ও একই এলাকার পাঙ্গাঁ চৌপথির শফিকুল ইসলামের ছেলে দানু ইসলাম (১৯)।

শনিবার (৭অক্টোবর) দুপুরে ছোট রাউতা আন্ধারুর মোড়ের মৃত নুরুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় মামলাটি রুজ্জু করেন। মামলা নং-০৫।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আত্মীয়ের বাড়ী হতে নিজ বাড়ীতে মটর সাইকেল যোগে ফিরছিলেন মোশাররফ হোসেন। পথিমধ্যে তিনবট নামক স্থানে গ্রেপ্তারকৃতরা মোশাররফ হোসেনকে পিছন থেকে ধাওয়া করে মটরসাইকেলসহ আটক করে। সেসময় মোশাররফ হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং রিপন ইসলাম ও দানু ইসলামকে আটক করে। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল হতে একটি মটর সাইকেল উদ্ধার ও আটক রিপন ইসলাম এবং দানু ইসলামকে গ্রেপ্তার করে।

ডোমার থানা পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ৪(১)/৪(২) ধারায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy