নড়াইলে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ আইন শৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর ) দুপুরে জেলা

2023-10-08T16:49:05+00:00
2023-10-08T16:49:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X


নড়াইলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ আইন শৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর ) দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,পৌর মেয়র আনজুমান আরা, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিখিল কুমার সরকার প্রমূখ। এ সময় পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাপ্রদায়িক-সপ্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া, ডিজে গান ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।

এ বছরে জেলায় মোট ৫৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলার ২৬৮টি, লোহাগড়ায় ১৫১ ও কালিয়া উপজেলায় ১৫২টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy