প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৬:৩৪ পিএম (ভিজিট : ১৭৮)

X
কেশবপুর প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্য অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক এনায়েত হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির প্রমুখ।
আলোচনা সভা সঞ্চানা করেন ত্রিমোহিনী ইউপি সচিব ইমরান শেখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/এএস