রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৮ই অক্টোবর) রাজবাড়ীতে

2023-10-08T19:14:32+00:00
2023-10-08T20:40:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৭:১৪ পিএম  আপডেট: ০৮.১০.২০২৩ ৮:৪০ পিএম  (ভিজিট : ৩০৮)
X

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ই অক্টোবর) রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এর সময় রাজবাড়ীর কলেজ রোড এলাকার কাদেরিয়া মিষ্টান্ন ভান্ডার মালিককে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৮ হাজার টাকা ও সদর উপজেলার চন্দনী বাজারের মেসার্স মোতালেব মেডিকেল হল মালিককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়। 

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল জানান, বাজার মনিটরিং এর সময় দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়াও  নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। 

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা ব্যাটেলিয়ন আনসার সদস্য ও রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর এর অংশগ্রহণে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy