কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা

2023-10-09T11:37:56+00:00
2023-10-09T11:37:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১১:৩৭ এএম   (ভিজিট : ১৮৮)
X


রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে কয়েক হাজার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।

স্থানীয়রা জানান, হঠাৎ সকাল ১০টার পর আগুন লাগে। এরপর বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

জাগো নিউজকে বলেন, কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লেগেছে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট কাজ করে। পরে সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।





  বিষয়:   কাকরাইল  এস এ পরিবহন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy