প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ২:৩৮ পিএম আপডেট: ০৯.১০.২০২৩ ২:৪৫ পিএম (ভিজিট : ২৫০)

X
পিরোজপুরে এসডিএফ এর উদ্যোগে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের ৩২৫ নারীকে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ ভাতা বিতরণ করা হয়।
এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, সদর উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরা আক্তার, জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডাঃ মুক্তা পাশা, আইসিবি এর জেলা কর্মকর্তা মোঃ মেজবা উর-রহমান প্রমূখ।
পরে জেলার সদর উপজেলায় ২০৬ জন, ভান্ডরিয়া উপজেলায় ৫৭ জন এবং ইন্দুরকানী উপজেলায় ৬২ জন নারীকে মার্তৃত্বকালীন ভাতা প্রদাণ করা হয়। একজন গর্ভবতী মা মোট ৯৬০০ টাকা পারে যা ২৪০০ টাকা করে সমান ৪টি কিস্তিতে বিতরণ করা হবে বলে এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজ আল মামুন জানান।
বাবু/ এএস