প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৩:৪৭ পিএম (ভিজিট : ১৪৩)

X
ময়মনসিংহের ত্রিশালে পিকআপ গাড়ীর চাপায় দুই নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সোমকার সকালের দিকে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলেন। এমন সময় ঢাকাগ্রামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
এসআই বিল্লাল হোসেন বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
বাবু/এএস