খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১১ আসনে লড়বেন সোলায়মান শেঠ

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে দলটির নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য

2023-10-09T16:49:21+00:00
2023-10-09T18:09:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সম্মেলনকে ঘিরে চাঙ্গা হচ্ছে নগর জাতীয় পার্টি
খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১১ আসনে লড়বেন সোলায়মান শেঠ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪:৪৯ পিএম  আপডেট: ০৯.১০.২০২৩ ৬:০৯ পিএম  (ভিজিট : ৫০৪)
X

আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে দলটির নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর সবগুলো আসনে নিজেদের দলীয় প্রার্থী চাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। ভোটের হিসেব বলছে জাতীয় পার্টি একক প্রার্থী দিলে সেক্ষেত্রে কিছুটা চাপে পড়বে আওয়ামী লীগ। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ বিদেশে গ্রহণযোগ্য করতে জাতীয় পার্টির সবুজ সংকেত একটি বড় ফ্যাক্টর হবে। 

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আসন্ন সম্মেলনে দলটির নগর নেতৃত্ব আবারো সোলায়মান আলম শেঠের হাতেই থাকছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় একাধিক নেতা বাংলাদেশ বুলেটিনকে এমনটাই জানিয়েছেন। তবে এবারের সম্মেলনে চমক হতে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে (আসন নং: ২৯৮) পার্বত্য খাগড়াছড়ি আসনের পাশাপাশি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে সোলায়মান আলম শেঠের নির্বাচনে দাঁড়ানোর বার্তা যাবে তৃণমূলে। সেই লক্ষ্যে এই আসনটির প্রতিটি পাড়া মহল্লায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘর গুছাতে শুরু করেছেন। তবে এসবই নির্ভর করছে আসন্ন নির্বাচনে দলটির অংশগ্রহণের সিদ্ধান্তের ওপর। দলের নগর কমিটির আসন্ন সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বাংলাদেশ বুলেটিনের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নানান গুরুত্বপূর্ণ কথা।

বাংলাদেশ বুলেটিন : সামনেই চট্টগ্রাম নগর কমিটির সম্মেলন। তৃণমূলে কেমন সাড়া অনুভব করছেন? 

সোলায়মান শেঠ : জাতীয় পার্টি বরাবরই তৃণমূলের শক্তিতে বলীয়ান একটি সংগঠন। আমাদের প্রয়াত পল্লীবন্ধু এরশাদ মানেই মা মাটি ও মানুষের কথা বলা একজন সফল রাষ্ট্রনায়ক। সুতরাং বীর চট্টগ্রামের জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী অপেক্ষায় আছে সম্মেলনের। গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে এই সম্মেলন অনেক গুরুত্ব বহন করবে। 

বাংলাদেশ বুলেটিন : দলের হাইকমান্ড সূত্রে আমরা জানতে পারছি আপনার হাতেই আবারো দলের নগর নেতৃত্ব যাচ্ছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? 

সোলায়মান শেঠ : না আমি এই ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে চাইনা। তবে এতোটুকু বলতে পারি দলের হাইকমান্ড থেকে তৃণমূলের যে আস্থা, বিশ্বাস আমি পেয়ে এসেছি এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। দলের দুঃসময়ে আমি লাঙ্গলের হাল ছাড়িনি।  নানা ঝড় তুফানের মাঝেও আমি আমার নীতি আদর্শ থেকে একচুল বিচ্যুত হই নাই। অতীতেও দলের সিদ্ধান্তকেই মেনে চলেছি আসন্ন সম্মেলনে দল যে সিদ্ধান্ত দেবে সেটিই পালন করবো। 

বাংলাদেশ বুলেটিন : বিগত নির্বাচনে আপনাকে খাগড়াছড়ি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে দেখেছি। কিন্তু জাপা নেতা-কর্মীরা বারবার দাবি তুলছে আপনি নগর থেকে নির্বাচন করুন। সেই দাবির প্রতিফলন কি আসন্ন নির্বাচনে দেখা যাবে। 

সোলায়মান শেঠ : ইনশাআল্লাহ খাগড়াছড়ি আসন থেকে আগামীতেও আমি নির্বাচন করবো। আর আপনি যেমনটা বলেছেন, চট্টগ্রাম মহানগরের আসন থেকে নির্বাচনের বিষয়ে সেটি নিয়ে দলের অভ্যন্তরীণ চাপ তো আছেই। ইতিমধ্যে দলের নীতিনির্ধারকদের সাথেও কথা হয়েছে। এখন পর্যন্ত আসন্ন নির্বাচনে আমি চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। যদি সকলের অংশগ্রহণ মূলক ভোট হয় তাহলে আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে চট্টগ্রাম নগরীর এই আসনটি আমি জাতীয় পার্টিকে উপহার দিতে পারবো। 

বাংলাদেশ বুলেটিন : আপনি সকলের অংশগ্রহণ মূলক নির্বাচনের কথা বলছেন। আমরা অতীতে জাতীয় পার্টিকে মহাজোটে দেখেছিলাম, এখন তাহলে জাতীয় পার্টির অবস্থান কী? 

সোলায়মান শেঠ : জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট। যা আমাদের নেতৃবৃন্দ বার বার বলেছেন সেটি হলো, অবাধ, প্রভাবমুক্ত এবং দেশের জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন। জাতীয় পার্টি আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের জনপ্রিয়তাকে পুঁজি করে আর কাউকে ক্ষমতায় বসাতে নয় বরং নিজেদের জনপ্রিয়তায় ভর করে নিজেদের শক্তিতে, নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে অংশ নেবে।

বাংলাদেশ বুলেটিন : জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন, এই প্রাপ্তির অনুভূতি জানতে চাই। 

সোলায়মান শেঠ : আসলে অনুভূতি বলতে গেলে যে কোনো ভালো কাজের স্বীকৃতি সবারই ভালো লাগে। তবে আমি ব্যক্তিগতভাবে জণকল্যাণে যতটুকু অবদান রাখার চেষ্টা করি এর সবই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সেবামূলক কর্মকাণ্ড আমি বংশানুক্রমেই করছি ৷ আমার পূর্বপুরুষের কাছ থেকে এমন শিক্ষা আমি ছোট বেলা থেকেই দেখে বড় হয়েছি ৷ আপনারা জানেন, রাজনীতি আমার পেশা নয়, এটাকে আমি জণকল্যাণের একটি প্লাটফর্ম হিসেবেই মনে করি। আমি আমার দায়বদ্ধতা থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রাম মহানগরী তথা দেশের মানুষের জন্য সর্বদা নিবেদিত ছিলাম, আছি এবং ইনশা আল্লাহ আমৃত্যু থাকবো। 

বাংলাদেশ বুলেটিন : আগামীতে আপনাদের রাজনৈতিক কৌশল কি হতে চলেছে। যদি জাপা নির্বাচনে যায় সে ক্ষেত্রে চট্টগ্রাম মহানগরীর সংসদীয় আসনগুলোতে কেমন প্রার্থী দেয়া হবে এ সকল সার্বিক বিষয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি কি প্রস্তুতি নিচ্ছে?  

সোলায়মান শেঠ : কৌশল গত কারণে এখনই সব প্রকাশ করার সময় আসেনি। আমরা পর্যবেক্ষণ করছি। যখন আমাদের হাইকমান্ড ভোটের হুইসেল দেবে তখন দেখতে পারবেন আমাদের প্রস্তুতি। তবে এখন পর্যন্ত আমাদের টার্গেট আসন্ন সম্মেলনকে সফল করা। সেই সম্মেলনের পর সকল নেতৃবৃন্দকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো। দেশের মানুষ বুঝে গেছে জাতীয় পার্টিই পারবে নতুন দিগন্তের সূচনা করতে। পরিশেষে জাতীয় পার্টির দলীয় সংগীতের কথায় বলতে পারি -

“নতুন বাংলাদেশ গড়বো মোরা
নতুন করে আজ শপথ নিলাম।
যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন,
যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন,
যেখানে থাকবে না বঞ্চনা গঞ্জনা,
সেখানে আমাদের ঠিকানা লিখলাম।”
আশাকরি এই কয়েকটি লাইন থেকে জাতি সবই বুঝে নিতে পারবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy