আরএমপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা

রাজশাহী ব্যুরো :

সারাবাংলা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) ২৫০ জন ছাত্র

2023-10-09T19:52:12+00:00
2023-10-09T19:52:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আরএমপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা
রাজশাহী ব্যুরো :
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) ২৫০ জন ছাত্র ও ছাত্রীকে বঙ্গবন্ধু কলেজে বাল্যবিবাহ, নারী নির্যাতনের, অপহরণ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, আত্মহত্যা, ট্রাফিক আইন; মাদক সেবন প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি হেলেনা আকতার (ট্রাফিক)। 

এসময় প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল মো কামরুজামানসহ শিক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
এছাড়া মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩০ জন ছাত্রী, লক্ষিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮১ জন ছাত্রী, বালাজান নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, অপহরণ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, আত্মহত্যা, মাদক সেবন প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।

উল্লেখ্য, এডিসি হেলেনা আকতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তে যোগদানের পর সচেতনামূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার প্রশংসনীয় উদ্যোগে রাজশাহী ট্রাফিক ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে। সচেতনামূলক এই উদ্যোগগুলো তিনি আগামী দিনেও অব্যাহত রাখতে চান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy