আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর ভারত থেকে আসল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে। সোমবার (০৯অক্টোবর) দুপুরে দিকে পাথর

2023-10-10T15:04:50+00:00
2023-10-10T15:04:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর ভারত থেকে আসল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে। সোমবার (০৯অক্টোবর) দুপুরে দিকে পাথর গুলো আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছে। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম। তিনি জানান, রোববার (৯) অক্টোবর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৯টি ট্রাকে করে ১ হাজার টন ভাঙ্গা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর গুলো খালাস করা হবে। 

জানা যায়,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছিলেন। 

আমদানিকৃত পাথর থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক জানান, বন্দর দিয়ে নতুন করে আরো ১ হাজার টন ভাঙ্গা পাথর আমদানির করা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৯টি ভারতীয় ট্রাকে ১ হাজার টন পাথর আমদানি করা হয়েছে।


বাবু/এএস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy