প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৬:৫০ পিএম (ভিজিট : ১৮৮)

X
সোনাগাজী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় ভ্যালু চেইন: ডেইরি (গরু ও মহিষ) ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর মাঠকর্মী মো. শাজিউল।
এসময় উপজেলা ডেইরি এসোসিয়েশন এর সভাপতি নাছির উদ্দিন অপু, খামারি জহির উদ্দিন, রায়হান, রিয়াদ হোসেন সহ চরচান্দিয়ার বিভিন্ন গরু ও মহিষ খামারি উপস্থিত ছিলেন।
বাবু/এএস