শার্শায় সরকারের সফলতা ও উন্নয়নমূলক লিফলেট বিতরণ

রবিউল ইসলাম, বেনাপোল যশোর প্রতিনিধি

সারাবাংলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের

2023-10-10T20:39:54+00:00
2023-10-10T20:39:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শার্শায় সরকারের সফলতা ও উন্নয়নমূলক লিফলেট বিতরণ
রবিউল ইসলাম, বেনাপোল যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩১৬)
X


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসানের পক্ষে মতবিনিময় ও উন্নয়নমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

মঙ্গলবার বিকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাজমুল হাসানের পক্ষে এ লিফলেট বিতরণ ও তৃণমূল নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ন- আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আওয়ামীলীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, উপজেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা হাসানুজ্জামান, আরিফুজ্জামান শিপলু, তরিকুল ইসলাম, মেম্বর আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির উপজেলা সদস্য মফিজুর রহমান, ৫নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি রিজাউল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy