প্রাক্তন স্বামীকে নির্যাতন করে চার লাখ টাকা চাঁদা দাবি

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

৪ লাখ টাকা চাঁদ চেয়ে প্রাক্তন স্বামী, হাসান বসরীকে নির্যাতন করেছেন প্রাক্তন স্ত্রী শেফালী বেগম। স্থানীয় ক্যাডার বাহিনী

2023-10-10T23:05:13+00:00
2023-10-10T23:05:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাক্তন স্বামীকে নির্যাতন করে চার লাখ টাকা চাঁদা দাবি
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:০৫ পিএম   (ভিজিট : ১৭৬)
X

৪ লাখ টাকা চাঁদ চেয়ে প্রাক্তন স্বামী, হাসান বসরীকে নির্যাতন করেছেন প্রাক্তন স্ত্রী শেফালী বেগম। স্থানীয় ক্যাডার বাহিনী ও ঘনিষ্ঠ আত্মীয় সহচর নিয়ে, এ নির্যাতন চালানো হয়। অপরিচিত নাম্বার থাকে ফোন কল করে নির্জন জায়গায় ডেকে নিয়ে অপরিচিত একটি রুমে আটক করে মারধর ও শারীরিক   নির্যাতন চালানো হয়। মহানগর এলাকার বাসন থানাধিন সাদু বাজার এলাকার একটি বদ্ধ ঘরে জোর করে বেধে রেখে হাসান বসরির উপর অমানবিক নির্যাতন চালান শেফালী বেগম ও আত্মীয়-স্বজনেরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বামী ও স্ত্রীর ডিভোর্সের বেশ কিছুদিন পর স্ত্রী শেফালী বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। অতঃপর মামলাটিতে স্বামী হাসান বসরী নিয়মিত হাজিরা প্রদান করেন। আত্মীয়-স্বজন ও স্থানীয় ক্যাডার বাহিনীর যোগসাজশে হাসান বসরিকে তুলে এনে চার লাখ টাকা চাঁদা দাবি করার পর, প্রাণ বাঁচাতে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন। এবং ৩ লাখ ৮০ হাজার টাকার ব্ল্যাংক চেক জোরজবরদস্তি করে রাখেন অভিযুক্ত ব্যক্তিরা। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসন থানায় একটি অভিযোগ দায়ের করেন হাসান বসরী।

হাসান বসরী সাংবাদিকদের বলেন, সাবেক স্ত্রী ও আত্মীয়স্বজনের এমন ঘটনায় ও অমানবিক নির্যাতনের বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। তার সাথে আমার ডিভোর্সের মামলা আদালতে চলমান। দেনমোহরের টাকা তথা বিধি বিধান অনুসারে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে। আমার এই খারাপ সময়কে কাজে লাগিয়ে আমাকে ব্যাপকভাবে নির্যাতন ও একটি ব্ল্যাংক চেক জোরজবস্তি করে রেখেছে আর নগদ ২০ হাজার টাকা চাঁদাবাজি করেছে। এছাড়াও প্রতিনিয়ত আমাকে হুমকি ধামকি দিয়েই আসছে। অতি তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের কাছে অনুরোধ করছি।

এ ঘটনায় বাসন থানা থেকে বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযোগ থানায় জমা হয়েছে। বাসন থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy