রাজধানীর উত্তরায় সাইদ গ্র্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
উত্তরার ৭ নম্বর সেক্টরের ওই মার্কেটে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে।

তিনি জানান, আমরা সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে। পরবর্তীতে আমাদের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে উত্তরার দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার অপারেটর মো. নাসির জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে আমাদের তিনটি ইউনিট গেছে। আরও ইউনিট যাচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাবু/এ.এস